প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
ঢাকার দুই সিটিতে এনসিপি মেয়র প্রার্থী ঘোষণা পাঁচ সিটিতে লড়াই
সংবাদ দিগন্ত ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ পাঁচটি সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।আরো পড়ুন , সংসদ মসজিদে অজুতে পানি নেই ক্ষোভ প্রকাশ ব্যারিস্টার মীর আহমেদরঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে। দক্ষিণ সিটিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করা হয়েছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রার্থী মোবাশ্বের আলি, সিলেটের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটির প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মিয়া।নাহিদ ইসলাম জানান, এনসিপি কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন লড়াই করবে। এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন ৫ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আগামী ৬ মাসে সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা, নতুন জেলা পরিষদ ও পৌর মেয়র প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসক হওয়া ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা এবং নির্বাচনকে জনকল্যাণমুখী করা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত