প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ নিতে চালকদের ভিড় ভোগান্তি চরমে
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবারের মধ্যে কার্ড সংগ্রহের নির্দেশনা দেওয়া হলেও এতে জেলা প্রশাসক কার্যালয়ে চালকদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। আরো পড়ুন , ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মারা গেলেন মুজিবসোমবার সকাল থেকেই জেলার চার উপজেলার শত শত চালক বৈধ কাগজপত্র জমা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন। ভুক্তভোগীরা জানান, আবেদন জমা দিলেও কবে কার্ড পাবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। এমনকি একই দিনে কার্ড পাওয়া যাবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা নেই।চালকদের অভিযোগ, নিজ নিজ উপজেলায় আবেদন গ্রহণের ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ অনেকটাই কমানো যেত।আরো পড়ুন , সাতক্ষীরায় বজ্রঝড় ও শিলাবৃষ্টি ফসল-ঘর আক্রান্তজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রল পাম্পে তেল সরবরাহ করা হবে। তবে ডিজেলের ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থায় কিছুটা শিথিলতা রাখা হয়েছে।এদিকে কৃত্রিম তেল সংকট দূর করতে জেলার প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত