প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী জানান, ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে দেশের কৃষকদের সহায়তা নিশ্চিত করা হবে। প্রাক-পাইলট পর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে এবং প্রথম ধাপে ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে।আরো পড়ুন , সংসদ ভবনে দিলারা হাফিজের জানাজা অংশ নেন প্রধানমন্ত্রীনির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, শিবগঞ্জ, পঞ্চগড় সদর, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা সদর ও টেকনাফ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাধ্যমে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এছাড়া খরিফ মৌসুমে নির্ধারিত হারে আর্থিক অনুদান দেওয়ার কথাও জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত