প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
সাবিনার দাবিতে সাড়া, মাঠ প্রস্তুতে ‘অলমোস্ট ডান’ প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আরো পড়ুন , খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীরতিনি দেশে ফুটসালের জন্য মানসম্মত মাঠের অভাবের কথা তুলে ধরে মাঠের দাবি জানান।তার বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং বলেন, “মাঠের বিষয়ে কাজ প্রায় শেষ। মেয়েদের অনুশীলন ও খেলার জন্য মাঠ নির্বাচন করা হয়েছে—অলমোস্ট ডান।”সাবিনা খাতুন এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ক্রীড়া ফেডারেশনগুলোর প্রতি খেলোয়াড়দের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত