প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক সুরুজ আলী (৬৫) নিহত হয়েছেন। (২৯ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।সুরুজ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাগরদী কৃষ্ণপট্টি গ্রামের মৃত মো. হযরত আলীর ছেলে। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় বসবাস করতেন।মৃতের ছেলে জৈমত জানান, তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন, যা তাদের নিজের। দুর্ঘটনার সময় তিনি যাত্রী ছাড়া রিকশা চালাচ্ছিলেন। সন্ধ্যায় রিকশাটি আইল্যান্ডের সঙ্গে লাগিয়ে উল্টে পড়ায় আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত