প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
সাতক্ষীরায় বজ্রঝড় ও শিলাবৃষ্টি ফসল-ঘর আক্রান্ত
সংবাদ দিগন্ত ||
সাতক্ষীরায় রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। ঝড়ে ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে, অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, এবং বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় অনেক এলাকা এখনও অন্ধকারে রয়েছে।আরো পড়ুন , ফেনীতে ট্রাকের ধাক্কায় চালক নিহত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলতানপুর এলাকা, যেখানে অন্তত ১৫টি পরিবারের টিনের চাল উড়ে গিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটিয়েছেন। ক্ষতিগ্রস্ত জবেদা খাতুন জানান, ঝড়ে তার ঘরের চালসহ ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরে চলে আসতে বাধ্য হয়েছেন।শিলাবৃষ্টির কারণে চলতি মৌসুমের আম ও কৃষিজমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা দাবি করেছেন।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত জানান, রাত থেকেই বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত