প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
রায়েরবাজার কৃষি মার্কেটে আগুনের ক্ষতি দেখলেন ববি হাজ্জাজ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং মার্কেট পুনঃস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।আরো পড়ুন , যাত্রাবাড়ি হোটেলপাড়া স্বৈরাচারী আ.লীগের দাপট: অভিযোগের পাহাড়
ববি হাজ্জাজ বলেন, সরকারি স্থাপনায় কেউ অবৈধভাবে দোকান গড়ে তুলতে পারবে না এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেটের পাশে জলাধারের ব্যবস্থা করতে হবে। পরিদর্শনের সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা শোনেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত