প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
অবৈধভাবে তেল মজুত, গোবিন্দগঞ্জে দুজনের দণ্ড
সংবাদ দিগন্ত ||
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১৫০ লিটার ডিজেল।শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।আরো পড়ুন , মহেশপুরে প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ঢাকা চ্যাম্পিয়নভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত অভিযানে অবৈধভাবে তেল মজুতের দায়ে কামদিয়া বাজারের মুদি ব্যবসায়ী আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।এছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার এবং অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে “মেসার্স আশা এন্টারপ্রাইজ” নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত