প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
সচিবালয়ে আকস্মিক আট মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছান এবং সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।আরও পড়ুন, ভারী বর্ষণে ভোগান্তির আশঙ্কা, টানা ৫ দিন বৃষ্টি হতে পারেএরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘুরে দেখেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।আরও পড়ুন, যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যান চলাচল, টোল আদায় ৩.৩১ কোটি টাকাপ্রধানমন্ত্রী তারেক রহমান সকালে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করবেন। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত