প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনও খাদিজা আক্তারকে চিতলমারীতে বদলী
ডেস্ক ||
ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে উপজেলা ও পৌর বিএনপি। এর পরই শুরু হয় বিতর্কের সৃষ্টি। বিএনপির নেতা কর্মীরা দলবন্ধ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। আরও পড়ুন, চট্টগ্রামে র্যাব সদস্য ডিএডি মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার ২০উপজেলা বিএনপির পক্ষ থেকে বিকালে প্রতিবাদ সভার ঘোষনা করা হয়। বিকালে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা কর্মীরা উপজেলা বিএনপির অফিস চত্তরে এসে জড়ো হয়। উপজেলা বিএনপির অফিস চত্তরে পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। আরও পড়ুন, নেত্রকোনায় জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ। এর পরে সন্ধ্যায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে বলে উপজেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত