প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
বিএনপিতে ‘হাইব্রিড’দের দৌরাত্ম্য, কোণঠাসা ত্যাগী নেতাকর্মীরা
মো: ইনতাজ হোসেন,, বান্দরবান প্রতিনিধি: ||
দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক দুঃসময়ে নির্যাতন সহ্য করে দলকে ধরে রাখা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা এখন দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছেন—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।দলীয় সূত্রে জানা যায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় যারা নানা সুবিধা নিয়েছেন বা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন, তাদের একটি অংশ এখন বিএনপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদ-পদবির জন্য তৎপর হয়ে উঠেছেন। এসব নেতাদের ‘হাইব্রিড’ হিসেবে আখ্যায়িত করছেন তৃণমূলের নেতাকর্মীরা।আরও পড়ুন, শ্রীপুর পৌরসভায় ২৪ লাখ টাকার ইটের সলিং কাজের উদ্বোধনঅভিযোগ রয়েছে, আওয়ামী ঘরানার কিছু ব্যবসায়ী ও সুবিধাভোগী ব্যক্তি বিএনপিতে প্রবেশ করে প্রভাব বিস্তার করছেন। তারা কমিটি গঠন, নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠছেন, যা দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। ত্যাগী নেতাকর্মীদের দাবি, যারা আন্দোলনের সময় মাঠে ছিলেন না, মামলা-হামলার শিকার হননি, তারাই এখন দলে প্রভাবশালী হয়ে উঠছেন। এতে করে প্রকৃত কর্মীদের মূল্যায়ন হচ্ছে না এবং দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হচ্ছে।আরও পড়ুন, ফুলবাড়িয়া লাহেড়ীপাড়া নারাবিলের খাল দূষণে জনদুর্ভোগ চরমে, পুনঃখননের জোর দাবিএ বিষয়ে দলের একাধিক নেতা মনে করেন, এ ধরনের প্রবণতা দলীয় শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। তারা বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের হঠাৎ করে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে দলের মূল কাঠামো দুর্বল হয়ে পড়বে।” দলীয় ত্যাগী নেতাকর্মীরা দ্রুত এ পরিস্থিতি সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রকৃত কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত