প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এম মিজানুর রহমান ||
দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ সদস্যদের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে তিনি একটি জনবান্ধব, পেশাদার ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।শনিবার সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, পলাশবাড়ীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধারস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ইউনিফর্ম নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি। অতীতে ব্যবহৃত পোশাকের মধ্যে থেকে একটি উপযুক্ত বিকল্প নির্ধারণের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে।” তিনি ইঙ্গিত দেন, মাঠপর্যায়ের কার্যকারিতা, আরাম ও পেশাগত চাহিদা বিবেচনায় রেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী তার বক্তব্যে একটি আধুনিক পুলিশিং কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশকে শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয় বরং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। তার ভাষায়, পুলিশ হবে জনগণের সেবক যেখানে অপরাধীর মনে ভীতি এবং নিরপরাধ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি হবে।”আরও পড়ুন, শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতরাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বাহিনী গঠনের অঙ্গীকারসালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতায় একটি নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি বলেন, নতুন বাংলাদেশে পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে।” তিনি আরও জানান, একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিটিশ আমলের পুরনো পুলিশ আইন যুগোপযোগী করতে নতুন আইন প্রণয়নের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, আধুনিক অপরাধ বিশেষ করে সাইবার ও ডিজিটাল অপরাধ মোকাবেলায় দক্ষতা অর্জনে নবীন কর্মকর্তাদের বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের নিজেদের মধ্যেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”আরও পড়ুন, স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুনপ্রশিক্ষণপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।তিনি স্মরণ করিয়ে দেন, ুআইনের দৃষ্টিতে সবাই সমান সে রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। এই নীতি কখনোই ভুলে গেলে চলবে না।” বাহিনীর অভ্যন্তরীণ শক্তি প্রসঙ্গে তিনি বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য এবং সমন্বিত নেতৃত্বই একটি পেশাদার বাহিনীর মূল ভিত্তি। এ চারটি বিষয় কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান। এছাড়া সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নবীন কর্মকর্তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত