প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
জ্বালানি তেল তদারকিতে দেশের সব অঞ্চলে ভিজিলেন্স টিম গঠন
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার।শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।আরো পড়ুন , ঢাকার আকাশে মেঘলা পরিস্থিতি বজ্রবৃষ্টি সম্ভাবনাএকই সঙ্গে অবৈধ মজুদদারির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণসহ পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সারা দেশের প্রতিটি জেলায় গঠিত ভিজিলেন্স টিমের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে জনগণ সহজেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত