প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর ওপর নির্যাতন
সংবাদ দিগন্ত ||
লক্ষ্মীপুরে এক মুদি দোকানির বিরুদ্ধে ৮০০ টাকা চুরির অপবাধ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়। পৌরসভার দক্ষিণ তেমুহনী মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (২৭ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, চুরির অভিযোগে শিশুদের মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে। আহতদের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ও চর উভূতি গ্রামে। তারা ৯ এবং ১২ বছর বয়সি। এরমধ্যে একজন দ্বিতীয় শ্রেণি, আরেকজন হেফজ বিভাগের শিক্ষার্থী। আরো পড়ুন ,শরিফ ওসমান হাদি হত্যার দুই প্রধান অভিযুক্তের ১১ দিনের রিমান্ড দিল্লিতেস্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মার্কাজ মসজিদ এলাকায় মনির হোসেনের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় ৮০০ টাকা চুরি হয়। এতে মনির ও তার সহযোগীরা দুই শিশুকে আটক করে। চোর ধরা হয়েছে-প্রচার করে তারা শিশুদের হাত বেঁধে মারধর করে। একপর্যায়ে একজনের মুখে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। তাদের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। আহত এক শিশুর মা দাবি করেছেন, মুদি দোকানি মনিরসহ কয়েকজন দুই শিশুকে ধরে হাত বেঁধে মারধর করেছ৷ একপর্যায়ে এক শিশুর মুখে নির্দয়ভাবে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরে খবর পেয়ে তারা আসেন। তাদের শাসিয়ে সাদা কাগজে সই নিয়ে শিশুদের ছেড়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার বিচার চাই। ঘটনার পর অভিযুক্ত দোকানি মনির হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, চুরি করার কারণে আমি শুধু তাদের থাপ্পড় দিয়েছি। আমি মারধর বা সিগারেটের ছ্যাঁকা দেইনি। সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জহিরুল ইসলাম রনি বলেন, দুই শিশুর শরীরের বিভিন্নঅংশে আঘাতের চিহৃ রয়েছে। এরমধ্যে একজনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত