প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি-সংগীত-বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, সংগীত, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে হাসান আজিজুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য প্রবীন সাংবাদিক সাহাদুর রহমান প্রধান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার। আরও পড়ুন, যথাযত মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিতবিশ্ব সাহিত্য কেন্দ্র গাইবান্ধা জেলার ভ্রাম্যমান ইউনিটের ভারপ্রাপ্ত লাইব্রেবীয়ান হাসান আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, পলাশবাড়ী এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান, আব্দুল্ল্যাহ্ আদিল নান্নু, মিজানুর রহমান খান সুজন, হোপ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক লিটনসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাসুদেবপুর স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক নবীউল ইসলাম। আরও পড়ুন, নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণপ্রতিযোগিতা সমূহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত