প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
ইরান ইস্যুতে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক
ডেস্ক ||
ইরান পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় (জিএমটি বেলা ২টা) একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে।আরও পড়ুন, লেবানন সীমান্তে হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যুজাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে।আরও পড়ুন, হরমুজ প্রণালিতে হামলার পর ইরানে আটকা থাই জাহাজবর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত