প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
মাদারীপুরের কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করলেন উপজেলা প্রশাসন
মোঃ সবুজ খান, , মাদারীপুর ||
মাদারীপুরে কালকিনিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। আরও পড়ুন, পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়েরএ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক বেপারী থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।আরও পড়ুন, স্বাধীনতা দিবসে পলাশবাড়ী হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজনআলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত