প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, ||
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের পাকুন্দিয়ায় উপজেলার মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে।আরও পড়ুন, বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহতকটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে । তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।আরও পড়ুন, লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনপুলিশ জানায়, কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজ ছাত্র সাব্বির।আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কটিয়াদী হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত