প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
পদ্মার তীরে নিহতের সংখ্যা ২৬ স্বজনদের আহাজারি
সংবাদ দিগন্ত ||
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পদ্মাপাড়ে প্রিয়জনের লাশের অপেক্ষায় স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা। পরে সকাল ৯টার দিকে উদ্ধার করা হয় উজ্জ্বল খান (৩০) নামের এক ব্যাক্তির লাশ। তিনি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে। সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় আশরাফুল (৩৫) নামে এক যুবকের লাশ।আরো পড়ুন , নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত তিনি কালুখালি উপজেলার বেলগাছি গ্রামের মো. আফসারের ছেলে। সোয়া ১১টার দিকে উদ্ধার করা হয় জাহাঙ্গীরের (৫৫) লাশ। তিনি কালুখালি উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছে। সঙ্গে স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, উদ্ধার ২৬ লাশের মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনটি লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত