প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সোহেল খান দূর্জয় ||
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। তিনি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরো পড়ুন , দৌলতদিয়ায় বাসডুবি দুটি তদন্ত কমিটি গঠন করলেন : নৌ প্রতিমন্ত্রী জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নূরুজ্জামান নূরু।এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় সংবাদ সংগ্রহে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং অবদানের কথা স্মরণ করে,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।” পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত