প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
লাখো মুসল্লীর সমাগমে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ||
প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দেশের নানা প্রান্তের মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নিতে আসেন। লাখো মুসল্লীর সমাগমে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়, জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাতে লাখো মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম। জানা যায় জামাতে প্রায় ৬ লাখের বেশি মুসল্লী অংশগ্রহণ করেছেন।আরও পড়ুন, রাজশাহীতে শাহ মখদুম দরগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিতঈদ জামাতকে কেন্দ্রকরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের চলাচলের সুবিধায় ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন এর ব্যবস্থা করা হয় । মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানে র্যাব, এপিবিএন ও বিজিবি মোতায়েন করা হয়। ছাড়াও সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর পুরো জামাত পর্যবেক্ষণ করে ড্রোন ক্যামেরায়।আরও পড়ুন, রংপুরে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিতঐতিহ্য ও রেওয়াজ অনুসারে, সকাল ১০টায় ঈদের জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি মোট ৬টি শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। উল্লেখ্য, ১৮২৮ সালে ইয়েমেন থেকে আগত হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) এই মাঠে প্রথম ঈদ জামাত পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে সোয়া লাখ মুসল্লি অংশ নিলে স্থানটি পরিচিতি পায় ‘সোয়ালাখিয়া’ নামে, যা সময়ের পরিক্রমায় হয়ে যায় ‘শোলাকিয়া’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত