প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা
ডেস্ক ||
ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও আশঙ্কা রয়েছে।আরও পড়ুন, বায়তুল মোকাররমে ঈদের তিন জামাত সম্পন্ন, হচ্ছে আরও দুই জামাতপূর্বাভাস অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন, সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, আনন্দে ভাসছে দেশঝড়ো আবহাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত