প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
বিশ্বব্যাপী একই দিনে ঈদের আহ্বান, শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ঈদুল ফিতরের জামায়াত
মোঃ সবুজ মৃধা, , চন্দনাইশ প্রতিনিধি (চট্টগ্রাম) ||
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দরবার: জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীগণসহ সারা দেশের বিভিন্ন জেলায় প্রায় দুই শতাধিক গ্রামের মানুষ সারা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা সাপেক্ষে আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল নয়টায় জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব ওয়ারেসুল আম্বিয়া, সুলতানুল আরেফিন, নূরে জাহাঁগির রওনকে শাহ্সুফি আল্লামা সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্ (মাঃ জিঃ আঃ)। নামাজের শুরুতে তিনি ভক্ত মুরিদানের উদ্দেশ্যে আলোচনায় বলেন: বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি চান্দ্রমাস গণনা শুরু করার ক্ষেত্রে কুরআন, সুন্নাহ, ফিকহ, জ্যোতির্বিজ্ঞান এমনকি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হতে প্রতি মাসে অফিশিয়ালি প্রদত্ত নতুন চাঁদের স্থানাংক মানছেন না। ফলে বাংলাদেশের কোটি কোটি মুসলিম- প্রতি রমজানের প্রথম রোজাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এবং শাওয়াল মাসের প্রথম তারিখকে রমজানের শেষ তারিখ জ্ঞান করে ঈদের দিনে রোজা রাখতে বাধ্য হচ্ছে। আরও পড়ুন, জামালপুরের তিন উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপনঅথচ পৃথিবীর যে কোনো দেশে সর্বপ্রথম নতুন চাঁদ দেখা প্রমাণিত হলে উক্ত দেখার ভিত্তিতে সমগ্র পৃথিবীতে একক চান্দ্র মাস গণনা শুরু করতে হবে এবং উক্ত নতুন চাঁদ দেখার নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে ঐ একই বারে একই চান্দ্র তারিখে বাংলাদেশে স্থানীয় সৌর সময়ে রোজা, ঈদ, কুরবানীসহ চাঁদের তারিখ নির্ভর সকল ইবাদাত পালন করতে হবে।" ইহাই কুরআন, সুন্নাহ এবং গত প্রায় সাড়ে তেরশত বছর ধরে সংকলিত সকল ইসলামী আইন শাস্ত্রের (ফিকহের) বিধান। কিন্তু পূর্বে সংবাদ আদান-প্রদানের তড়িৎ যোগাযোগ ব্যবস্থা না থাকায় সে সময়ের মুসলিমগণ সীমিত অঞ্চলে উপরোক্ত ইবাদাতসমূহ পালন করতে বাধ্য ছিলেন। এটা তাদের ভুল ছিল না। বরং যোগাযোগ ব্যবস্থার অনুপস্থিতিতে ছিল সামর্থের সীমাবদ্ধতা। তা সত্ত্বেও ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে লেখা হয়েছে যে, সংবাদ বিলম্বে পাওয়ার কারণে যদি কোনো দেশবাসী একদিন পরে রোজা শুরু করেন তবে তারা যখনই এ বিষয়টি জানবেন, তখনই মাসের প্রথমে বাদ পড়া রোজাটি কাযা করবেন। বর্তমান সময়ে তড়িৎ নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা আমাদের হাতের মুঠোয় থাকায় শরীয়াতের মূল সিদ্ধান্ত এড়িয়ে পূর্বের দিনের ওযর সম্বলিত আমল করার কোনো সুযোগ নেই।এ বিষয়ের উপর দরবার শরীফের বড় শাহাজাদা মাওলানা মোঃ আহসান আলী সাহেব আরও বলেন: দেশে দেশে ভিন্ন ভিন্ন দিনে চান্দ্র মাস শুরু করা শরীয়াতে গ্রহণীয় নয়, বরং চান্দ্র মাস সমগ্র পৃথিবীতে একই বারে, একই চান্দ্র তারিখে শুরু করতে হবে। ইহাই শরীয়াতের সিদ্ধান্ত।এ ক্ষেত্রে আল কুরআনের দলীল: সূরাহ্ আল বাকারাহ; ১৮৯নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন যে, ুহে রসূল! লোকেরা আপনাকে নতুন চাঁদসমূহ (১২ মাসের ১২টি নবচন্দ্র) সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি বলে দিন, এগুলো মাসের শুরু নির্ধারক- সমগ্র মানব জাতির জন্য এবং হজ্জের সময় নির্ধারণকারী।” সুতরাং আয়াতের নির্দেশনা হলো- নতুন চাঁদ আগের মাসের সমাপ্তি এবং পরের মাসের শুরু নির্ধারক- সমগ্র মানব জাতির জন্য।"আরও পড়ুন, বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধীর মুখে হাসি, পেলেন ঈদের পাঞ্জাবি ও শাড়িতিনি আরও বলেন: ইউনিভার্সেল ভাবে রোজা, ঈদ, কুরবানী পালন করতে হবে, এ বিষয়ে রসূলুল্লাহ এর চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় যে "হযরত আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন, রোযা, তোমরা (সমগ্র মুসলিম উম্মাহ) সাওম রাখবে একই দিনে। ঈদ, তোমরা (সমগ্র মুসলিম উম্মাহ) ঈদ করবে একই দিনে। কুরবানী, তোমরা (সমগ্র মুসলিম উম্মাহ) কুরবানী করবে একই দিনে।” বুখারী-১৯০৯, মুসলিম-১০৮১, সুনান আত তিরমিযী: ৬৯৭; সুনান আবু দাউদ: ২৩২৪; সুনান ইবনু মাজাহ: ১৬০৭; সুনান আল-বায়হাকী: ৭৯৯৭; মুসান্নাফু আব্দির রাজ্জাক: ৭৩০৪; দারুকুতনী: ৩৫) অত্র হাদীসখানায় 'তোমরা' বলে সম্বোধন কোন নির্দিষ্ট দেশের নির্দিষ্ট কিছু মুসলিমের জন্য নয়। বরং সমগ্র বিশ্বের গোটা উম্মাহকে সম্বোধন করা হয়েছে।আরও পড়ুন, বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণএছাড়াও দরবার শরীফের শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর বলেন, বৃহস্পতিবার তাঁদের ৩০ রোজা পূর্ণ হয়েছে। দরবার শরিফের অনুসারীরা প্রায় আড়াই শ বছর ধরে হানাফি মাজহাব অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় রীতিনীতি পালন করে আসছেন। জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে দেশের বিভিন্ন জেলার আরও প্রায় দুই শতাধিক মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত