প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের মানবিক সহায়তা: আরও ২.৫ লাখ টাকা প্রদান
মো: ইনতাজ হোসেন, , বান্দরবান প্রতিনিধি: ||
বান্দরবানের লামা পৌরসভায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম দুলালের পরিবারকে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ওয়ালটন প্লাজা। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বেলা ১১টায় লামা ওয়ালটন প্লাজার উদ্যোগে নিহতের পরিবারকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।আরও পড়ুন, গংগাচড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি রায়হান সিরাজীর ঈদের শুভেচ্ছা বিনিময়জানা যায়, প্রায় চার মাস আগে পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম দুলাল ওয়ালটন প্লাজার একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। সে সময় ওয়ালটন কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আরও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয় এবং বিষয়টি সমাধান হয়।আরও পড়ুন, হোসেনপুর চাকরিজীবী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিততবে বিষয়টি ওয়ালটন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তারা নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তার অর্থ নিহতের স্ত্রী রহিমা বেগমের হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আমির হোসেন, ওয়ালটন লোহাগাড়া প্লাজার ম্যানেজার আফলাত হোসেন এবং লামা প্লাজার ম্যানেজার নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ালটনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত