প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: রংপুর ১ আসনের দু:স্থ ও গরিবের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ করলেন এমপি রায়হান সিরাজী
আব্দুস সালাম, , গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: ||
রংপুর-১ (গংগাচড়া) আসনের ৫০০ শত জন দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে সকাল ৯টায় ঈদের প্রথম জামাতপ্রধান অতিথির বক্তব্যে এমপি রায়হান সিরাজী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কষ্ট লাঘবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং এই মানবিক সহায়তা তারই একটি অংশ। তিনি আরও বলেন, কেউ যেন অভাব-অনটনে না থাকে, সেজন্য সরকার নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন, জনগণ তার সুফল ভোটের এক মাসের মধ্যেই পেতে শুরু করেছে: ড. মঈন খানঅনুষ্ঠানে বক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত