প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
নয়া যাত্রায় পড়শী
সংবাদ দিগন্ত ||
ঈদের কাজ নিয়ে গত কিছুদিন দারুণ ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এর মধ্যে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এক বছরের জন্য বিকাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ গায়িকা। এ সময় ‘ফেস অব বিকাশ’ হিসেবে ওভিসি, টিভিসিতে অংশ নেবেন তিনি।পাশাপাশি বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিকাশকে রিপ্রেজেন্ট করবেন পড়শী। তারই ধারাবাহিকতায় ঈদে ‘ঈদের চান আকাশে, সালামি দিন বিকাশে’- এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন এ সংগীত তারকা। এর মাধ্যমেই বিকাশের সঙ্গে যাত্রা শুরু হলো তার। আরো পড়ুন , আমি নতুন এক মানুষ : পূর্ণিমাআগামী এক বছর এভাবেই বিকাশের ওভিসি, টিভিসি ও নানা কনটেন্টে পাওয়ায যাবে পড়শীকে। এ তারকা বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই এক্সাইটেড।বিকাশের সঙ্গে নতুন যাত্রা শুরু হলো। তাদের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছি। ঈদের টিভিসি দিয়ে কাজ শুরু করলাম বিকাশের সঙ্গে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, আগামী এক বছরের সফরটা খুব ভালো যাবে বিকাশের সঙ্গে। এদিকে, এর বাইরে পড়শী ঈদের তিনটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন ‘মন প্রিয়া’ নামের একটি নাটকে। মহিদুল মহিম পরিচালিত এ নাটকে তিনি জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভানের সঙ্গে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত