প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
পঞ্চগড়ের বোদায় সাকোয়া ট্রাকের ধাক্কায় ৯ জন আহত
তোয়াবুর রহমান ||
পঞ্চগড়ের বোদায় সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে বারুনী ঘাটে বারুনী স্নানে অংশগ্রহনের জন্য যাওয়ার সময় সাকোয়া এলাকার ওই দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন দেবীগঞ্জ ফুলবাড়ী এলাকার জগন্ধাদ (৬০) অনল (৪৫), তরুন (৩৫), মুক্তা (৩০), জোস্না (৩০), সরলা (৩০), নিরলা (২৫), তুফান (৩০), শিখা (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরো পড়ুন , পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঈদ উপহার পেল ৩শত অসহায় পরিবারদেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকা থেকে ময়দানদিঘীর বারুনী ঘাটে স্নানের উদ্দেশ্যে ছেড়ে আসা পূর্ণাথী বোঝাই ভ্যানটি সাকোয়া এলাকার ফুলবাড়ীতে পৌছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় মিথিলা ভ্যানে থাকা প্রায় ৯ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৯ জন হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়েছে। অপর ৩ জন কে বোদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত