প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
নোরা ফাতেহির গানে অশ্লীলতা
সংবাদ দিগন্ত ||
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের এই গানটির কথা এবং দৃশ্যায়নকে ‘অশ্লীল’ ও ‘দ্ব্যর্থবোধক’ আখ্যা দিয়ে ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে।পরিস্থিতি এতটাই বেগতিক যে, গানটি এখন আইনি লড়াইয়ের মুখে পড়েছে এবং এর প্রেক্ষাপটে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড় সংস্করণ সরিয়ে নিতে বাধ্য হয়েছে।গত ১৫ মার্চ গানটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সমালোচনার সৃষ্টি হয়। গীতিকার রকিব আলমের লেখা গানের কথাগুলোকে অনেকেই ‘কুরুচিপূর্ণ’ ও ‘অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন।আরো পড়ুন , লাকি তাসনিয়া ফারিণ এছাড়া গানে নোরার নাচ এবং সঞ্জয় দত্তের অঙ্গভঙ্গিকে ‘উস্কানিমূলক’ ও ‘শালীনতাহীন’ হিসেবে দেখা হচ্ছে।পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক সামাজিক মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করে একে বাণিজ্যিক গানের ‘চরম অবনতি’ বলে অভিহিত করেছেন।গানটি নিয়ে বিতর্ক কেবল অনলাইন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে আদালত পর্যন্ত। দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) গানটিতে আপত্তিজনক কনটেন্ট ব্যবহারের অভিযোগে ইতোমধ্যে নোটিশ জারি করেছে।এদিকে দিল্লির সাইবার সেলে এই গানের নির্মাতা, গীতিকার এবং সংগীতশিল্পীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএসএস) এবং পকসো (পওসিএসও) আইনের ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত