প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
পরকীয়া সম্পর্কের জেরে শাশুড়ি খুন প্রবাসীর স্ত্রী গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
হবিগঞ্জের নবীগঞ্জে বসতঘর থেকে হাত-পা, মুখ বাঁধা এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তার পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। (১৭ মার্চ) সন্ধ্যায় র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া তামান্না আক্তার (২২) ওই গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী। পরকীয়া প্রেমিককে নিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির উদ্দেশ্যে শ্বাসরোধে শাশুড়িকে হত্যা করেন তামান্না।বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানায়, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬০) নবীগঞ্জ উপজেলার মধ্যসমত এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। ছেলে দুবাই প্রবাসী এবং দুই মেয়ের বিয়ে দিয়েছেন। দুবাই প্রবাসী ছেলের স্ত্রী তামান্না আক্তারকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। আরো পড়ুন , নরসিংদীতে গাছে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধারছেলের বিয়ের সময় পুত্রবধূকে ৫ ভরি স্বর্ণলংকার দেওয়া হয়। পরবর্তীতে বিয়ের পর উক্ত স্বর্ণলংকার তিনি নিজের হেফাজতে রাখেন। ফলে পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে প্রায় সময়ই কথা কাটাকাটি লাগত। এরইমধ্যে টিকটক আইডির মাধ্যমে শিপন মিয়া নামে এক যুবকের সঙ্গে তামান্নার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে শিপন প্রায়ই তামান্নার বাড়িতে এসে দেখা করত। প্রেম গভীর পর্যায়ে পৌঁছালে তারা নিহত ফেরদৌসীর ঘরে থাকা স্বর্ণলংকার ও টাকা পয়সা চুরি করার পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে শিপন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফেরদৌসী ইসলামের বাড়িতে আসে। তখন তাদের ঘরের পিছনের দরজা খুলে দেয় তামান্না। এরপর তারা ঘরে ঢুকে ফেরদৌসী ইসলামকে ঘুমন্ত অবস্থায় পেয়ে মুখ চেপে ধরলে তিনি ধস্তাধস্তি করতে থাকেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত