প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
অসহায়দের মাঝে এমপি জাহাঙ্গীরের ঈদ উপহার বিতরণ
সংবাদ দিগন্ত ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। (১৭ মার্চ) রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, জনগণের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে। অনেকেই জানতে চান— কার্ড কবে পাওয়া যাবে এবং কেন দেরি হচ্ছে।আরো পড়ুন , জামায়াতকে ঘিরে ‘ঈদ উপহার’ ইস্যুতে স্পষ্ট করল চীনা দূতাবাস এটি একটি নতুন ও বৃহৎ প্রকল্প, যা বাস্তবায়নে সময় ও পরিকল্পনা প্রয়োজন। সরকার ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে প্রায় ৩৬ হাজারের বেশি পরিবারকে এই কার্ডের আওতায় এনেছে। দেশে প্রায় ৪০ লাখ পরিবার থাকায় ধাপে ধাপে সবার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। যাদের সম্পদ ও আয় একেবারেই কম, তাদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।সরকার গঠনের এক মাসের মধ্যেই একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা অতীতে খুব কমই দেখা গেছে। আমাদের মেয়াদ পাঁচ বছর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত