প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
জামায়াতকে ঘিরে ‘ঈদ উপহার’ ইস্যুতে স্পষ্ট করল চীনা দূতাবাস
সংবাদ দিগন্ত ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এই দাতব্য অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।আরো পড়ুন , বিএনপিতে চাঁদাবাজদের স্থান হবে না সতর্ক করলেন হুইপ দুলুবিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তীতে চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে।চীনা দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে চীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত