প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা
পীর মোহাম্মাদ,, বিশেষ প্রতিনিধি: ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে তার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপকারভোগীদের হাতে অনুদান তুলে দেন।আরও পড়ুন, শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তে ৩ আইনজীবীর প্রতিবাদঅনুদান বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ফরিদপুরে বাক্সবন্দী ১৪ কোটি টাকার ক্যান্সার যন্ত্র: এক দশকেও মেলেনি চিকিৎসা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত