প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
শেষ মুহূর্তে লালপুরে জমে উঠেছে ঈদের বাজার
আইয়ুব আলী ||
পবিত্র ঈদুল ফেতর সামনে রেখে নাটোরের লালপুরে জমে উঠছে ঈদের পোশাকের বাজার। কাপড়ের বস্ত্রালয় গুলোতে লোকসমাগম কম থাকলেও গার্মেন্টস ও জুতা স্যান্ডেলের এবং কসমেটিক্স দোকানে বাড়ছে ভিড়। গতবারের চেয়ে প্রতিটি পোশাকে দাম বৃদ্ধি পেয়েছে ৪শ’ থেকে ৫ শ’ টাকা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাকে সাজিয়েছেন গার্মেন্টসগুলো। এবারে মেয়েদের ল্যাডিস আইটেমে নতুন নতুন পোশাকে ভাইরাল হয়ে মন কেড়েছে ফারসি ড্রেস পাশাপাশি সারারা গারারা, লেহাঙ্গা, রেডি থ্রিপিছ, গাউন্ড ফোরাগ সহ নানা পোশাকাদি শিশুদের পোশাকের চাহিদা ও বাজারে কমতি নেই।সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালপুর উপজেলার লালপুর বাজার, ওয়ালিয়া বাজার, গোপালপুর বাজার, আব্দুলপুর বাজার, দয়ারামপুর বাজার, পৌর নিউ মার্কেট গার্মেন্টস গুলোতে ক্রেতাদের ভিড়। ঈদের কেনা কাটায় জমে উঠেছে । ২৬ রমজান ঈদের আর মাত্র ৪ দিন বাকী। ঈদকে সামনে রেখে প্রত্যান্ত গ্রাম থেকে সাধারণ মানুষ বিশেষ করে পোশাক গার্মেন্টস কাপরের দোকানগুলোতে বেশির ভাগই কেনা কাটা করছেন। পৌর মার্কেট ছোট বড় অর্ধ শতাধিক গার্মেন্টস রয়েছে। কাপরের দোকান রয়েছে ১৫/২০ টি। বিক্রেতারা বলছেন গত বারের চেয়ে এবারে ক্রেতাদের চাহিদা অনেক বেশি। মূলত ১৫ রমজানের পর থেকে দোকানগুলোতে ক্রমনেই ভিড় বাড়ছে।আরো পড়ুন , হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি ৩ প্রতারক গ্রেফতার তবে গত বছরের চেয়ে প্রতিটি পোশাকে ৪ শ’ থেকে৫ শ’ টাকা দাম বৃদ্ধি হয়েছে। মেয়েদের পোশাক বেশি চলছে চাহিদা অনুযায়ী মার্কেটে সারা ফেলেছে পাকিস্তানি ফারসি ড্রেস। সর্বনিম্নে ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্রতিটি ড্রেস বিক্রয় হচ্ছে। পাশাপাশি সারারা গারারা ৩ থেকে ৫ হাজার পর্যন্ত। লেগেঙ্গা ৬/৭ হাজার সর্ব্বোচ্ছ ১০ হাজার টাকার ও পোশাক মার্কেটে বিক্রয় হচ্ছে। আবার ১ হাজার টাকায় ও পাচ্ছেন ক্রেতারা কাপরের গুনগত মান ডিজাইনের ক্ষেত্রে দাম কম বেশি হয়ে থাকে। ছেলে মেয়েদের টি সার্ট পোলও সার্ট পাঞ্জাবীর ক্ষেত্রে কাশমীরি পাঞ্জাবী পাকিস্তানি, পার্টি পাঞ্জাবী, মুসলিম ব্রান্ড, ওয়ান পয়েন্ট দামের ক্ষেত্রে ২ থেকে ৫ হাজার টাকা আবার সর্ব নিম্নে ১৫ শ’ থেকে ২৫ শ’ টাকার মধ্যে রয়েছে। শিশুদের পোশাকের ক্ষেত্রে স্কার্ট, ওয়াশ জর্জেট ফোরাগ বেশি চলছে। ছেলেদের জিঞ্জ প্যান্ট নতুন কালেকশন ডিস্টাব জিঞ্জ, রোকিজ, আরমানি দামের ক্ষেত্রে ৭ শ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কাপরের দোকানে তেমন একটি চাহিদা নেই বলে জানালেন কাপর ব্যবসায়ীরা তবে পাকিস্তানি থ্রীপিছ, জর্জেট, রিনার্স, মালাহার কাটতি হচ্ছে বেশি। মেয়েদের বোরকা কাপরও বেশি চলছে ৩ আইটেমের দামেও রয়েছে ভিন্ন ভিন্ন। কথা হয় আরাফাত গার্মেন্টেস এর মালিক মোঃ আরাফাত বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিটি দোকানেই নতুন নতুন কোয়ালিটি মানসম্মত গুনগত মানের কাপড়ের পোশাক তোলা হয়েছে। এখন আর জেলা বিভাগীয় শহরে কেনা কাটার জন্য নয় ক্রেতারা মফস্বল এ দোকানগুলো থেকে কেনা কাটা গতবারের চেয়েবেশি করছেন দাম ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আশিক গার্মেন্টস এর মালিক আশিক বলেন ক্রেতাদের কাছে ১১ বছরের ব্যবসায় আস্তা অর্জন হয়েছে গুনগত পোশাক পেতে হলে নবাব গার্মেন্টস। তানিয়া বস্ত্রালয় মালিক চপল বলেন দোকানে কাপড়ের কার্তি নেই, তবে থ্রী পিছ বেশী বিক্রি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত