প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
শ্রীপুরে ভেড়া পিটিয়ে হত্যার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
এম.মুনসুরুল ইসলাম মাসুম, , শ্রীপুর প্রতিনিধি: ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে গৃহপালিত ভেড়া পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোঃ আব্দুল মতিন (৫৬), পিতা মৃত আব্দুর রহমান আকন্দ, সাং-বাউনী, ইউপি-গোসিংগা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ আতাউর রহমান ওরফে আতা (৫৮), পিতা মৃত আব্দুস সামাদ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে মতিনের গৃহপালিত ৪টি ভেড়া আতাউর রহমানের ফলজ বাগানে ঘাস খেতে যায়। এ সময় অভিযুক্ত আতাউর রহমান একটি ভেড়াকে লাথি ও ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন এবং বাকি তিনটি ভেড়াকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। আরও পড়ুন, নড়িয়ার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধেএ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া স্থানীয় অটোচালক মোঃ আওলাদ হোসেন বিষয়টি দেখে তাকে বাধা দিলেও অভিযুক্ত তা উপেক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে অটোচালক আওলাদ হোসেন বিষয়টি আব্দুল মতিনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভেড়াগুলোকে বাড়িতে নিয়ে আসেন। পরে আহত ভেড়াগুলোর মধ্যে একটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং বাকি তিনটি এখনও অসুস্থ রয়েছে বলে জানান তিনি। মারা যাওয়া ভেড়াটির আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন, ছিনতাই ঘটনার আড়ালে সাংবাদিককে ঘিরে অপচেষ্টাএছাড়া প্রায় দেড় মাস আগে মতিনের একটি গর্ভজাত ভেড়া অসুস্থ হয়ে মারা যায়, যার মূল্য প্রায় ১২ হাজার টাকা। সেটিও একই ব্যক্তির আঘাতে মারা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ভুক্তভোগী আব্দুল মতিন বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত