প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
প্রেসক্লাব গঙ্গাচড়ার "সভাপতি ও সাধারণ সম্পাদক " হলেন আব্দুল মজিদ ও বাপ্পি সরকার
আব্দুস সালাম ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাংবাদিক সংগঠন প্রেসক্লাব গংগাচড়া, রংপুর–এর ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মজিদ মিয়া ও সাধারণ সম্পাদক বাপ্পি সরকার মনোনীত হয়েছেন। (১২ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ মিয়া (দৈনিক ভোরের কাগজ), সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব (দৈনিক সন্ধ্যাবানী), সহ-সভাপতি আব্দুল মতিন অভি (দৈনিক প্রথম খবর),আরো পড়ুন , ঈদ কেনাকাটা করতে এসে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু সাধারণ সম্পাদক বাপ্পি সরকার (দৈনিক দাবানল) এবং ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিলন (দৈনিক প্রতিদিনের বার্তা ) ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তিতাস ( দৈনিক আমাদের বসুন্ধরা) এ ছাড়াও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম (দৈনিক আজকাল), দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুস সালাম (দৈনিক সংবাদ দিগন্ত ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আহসানুল হক সুমন (দৈনিক বজ্র শক্তি ) মনোনীত হয়েছেন।কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা (দৈনিক ), মেহেদী হাসান( দৈনিক মাতৃভূমি) ।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত