প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে সঙ্গে পরিবার
সংবাদ দিগন্ত ||
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে বিমানবন্দরে নেওয়া হয়।আরো পড়ুন , ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার : শিক্ষামন্ত্রী মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল সিঙ্গাপুর গেছেন।গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে গত শুক্রবার (১৩ মার্চ) প্রায় পৌনে চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে ওই রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত