প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
ডেস্ক ||
ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। আরও পড়ুন, শিশু বলৎকার অভিযোগে লামায় ইসলামী ব্যাংকের কর্মচারী আটক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রাম অঞ্চলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে সচেতন থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তাই নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।আরও পড়ুন, বাগেরহাটে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগঅভিযানের অংশ হিসেবে পৌরসভার কর্মীরা বিভিন্ন এলাকায় মশক নিধনে ফগার মেশিন ব্যবহার, লার্ভিসাইড ছিটানো এবং রাস্তা, নালা-নর্দমা পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় সোনারগাঁ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ অভিযান ধারাবাহিকভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিচালনা করা হবে এবং জনগণকে সচেতন করতে প্রচারণাও চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত