প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ডেস্ক ||
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এসবিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বাধক্য জনিত কারনে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি --- রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুনগ্রাগী রেখে গেছেন।আরও পড়ুন, রিদপুরে যৌথ বাহিনীর বড় মাপের মাদকবিরোধী অভিযান: ৩৬ জনের জেল-জরিমানাপারিবারিক সুত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে শনিবার সকাল ১১টায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড-অব অনার শেষে প্রথম ও পরে খর্দ্দখালিশপুর (হামিদ নগর) গ্রামে দ্বীতিয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে দাফন করা হয়।আরও পড়ুন, শ্রীপুরে রাজনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলএসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাধারমন পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত