প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ধর্ষণ মামলার মূল অভিযুক্ত কক্সবাজারে আটক
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের টেকনাফের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার করেছে র্যাব-১৫।সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি ২ রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।আরো পড়ুন , নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ গভীর রাতে র্যাব-১৫-এর একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফ (২৬)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নেওয়াজ শরীফ (২৬) টেকনাফের জাদিমুড়া এলাকার আমির আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত