প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
রাজধানীতে ঝড়ো বাতাসে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
ডেস্ক ||
রাজধানীতে ঝড়ো বাতাসে নির্মাণাধীন ভবন থেকে ইটের টুকরো পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে হাতিরঝিল থানাধীন মধুরবাগ ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটেছে। আরও পড়ুন, স্কুল ব্যাগে ১০ হাজার ইয়াবা মাদক কারবারি গ্রেফতারগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের স্ত্রী। বর্তমানে মধুবাগ ৩ নম্বর গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ে ও দুই ছেলের জননী ছিলেন তিনি। আরও পড়ুন, ডিএমপি গাবতলীতে ঝটিকা অভিযান পরিচালনাঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই নারীর দেবর সাখাওয়াত হোসেন জানান, তার ভাবি বাসাবাড়িতে কাজ করতেন। রাতে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার সময় মধুরবাগ ৩ নম্বর গলিতে ঝড়-বৃষ্টির সময় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে দেয়াল ধসে ইটের টুকরো তার মাথায় পড়ে গুরুতর আহত হন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত