প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
তেহরানের বিভিন্ন এলাকায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে জনদুর্ভাবনা
সংবাদ দিগন্ত ||
ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ভোরে বিস্ফোরণের শব্দটি শোনা যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাসনিম নিউজ।সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। আরো পড়ুন , যুদ্ধ শুরুর পর প্রথমবার মুখ খুললেন নেতানিয়াহু খামেনির পুত্র নিয়ে প্রশ্ন আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানের দক্ষিণ অঞ্চলেও একই রকম অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত