প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
‘সবার আগে বাংলাদেশ স্বার্থকে অগ্রাধিকার হোক মূলমন্ত্র : সংসদে স্পিকার
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বলেছেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক।” এ সময় তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম বক্তব্যে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে। জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়া হয়েছে।আরো পড়ুন , দেশের মানুষের আশা সংসদকে ঘিরে : প্রধানমন্ত্রী এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।স্পিকার আরও বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আশা করেন স্পিকার। নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান স্পিকার। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত