প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
গুলিবিদ্ধ নাফিজকে রিকশায় বহনকারী চালক পেলেন সংসদ অধিবেশনে আমন্ত্রণ
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনে গিয়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করেন নূর মোহাম্মদ। ফোন করে তাকে এ বিষয়ে জানানো হয়েছিল।নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন।তিনি বলেন, এটি তার জীবনের বড় পাওয়া।নূর মোহাম্মদ সেই রিকশাচালক, যার রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের ছবি ২০২৪ সালের অগাস্টে দেশজুড়ে আলোড়ন তুলেছিল।আরো পড়ুন , আজ থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফার্মগেট ফুটব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ।গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই শিক্ষার্থীকে।রিকশার পাদানিতে গুলিবিদ্ধ কিশোরের নিথর দেহের ছবি সেসময় বহু মানুষের মর্ম স্পর্শ করেছিল।নাফিজকে বহনকারী সেই রিকশাটি পরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পায়। ২০২৪ সালের ৭ নভেম্বর রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে হস্তান্তর করা হয়। সে সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত