প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
আজ থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। ডিএমপি জানায়, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে শেরেবাংলানগরে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন।আরো পড়ুন , শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করলেন ডেনমার্ক ও জার্মানির রাষ্ট্রদূতএ অবস্থায় বুধবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।আশপাশের এলাকার মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সোনারগাঁও হোটেল রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত,
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত