প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার আটক
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র্যাব-৮ ও র্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।র্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। আরো পড়ুন , সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে ট্রাফিক ব্যবস্থায় ডিএমপির নির্দেশনাঅভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার ও তার সহযোগীরা। এরই জেরে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী। এতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে কাউসার পটুয়াখালীতে এসে আত্মগোপন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত