প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
সংসদে দলীয় বৈঠক সরকারের অগ্রাধিকার ও সিদ্ধান্ত পর্যবেক্ষণ
সংবাদ দিগন্ত ||
ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করছেন। জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে।পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করবেন সংসদ নেতা। এ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত।আরো পড়ুন , মধ্যরাতের লাইভে দেশের প্রতি দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি ঘোষণা হাসনাত আবদুল্লাহসংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীন অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত