প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
আইটেম গানে নাতালিয়া
সংবাদ দিগন্ত ||
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত আলোচিত ছবি ‘রাক্ষস’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই বেশ উন্মাদনা চোখে পড়েছে। সামাজিক মাধ্যমে সম্প্রতি সিনেমার আইটেম গানের শুটিং সেটের একটি ছবি ভাইরাল হয়।ছবি ভাইরালের পর গুঞ্জন উঠেছে, গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। এবার বিষয়টির সত্যতা সিনেমার প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন ও পরিচালক মেহেদি হাসান হৃদয় নিশ্চিত করলেন।সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। আরো পড়ুন , ‘ডাস্টবিন’ বললেন অপু বিশ্বাসনাতালিয়া জানোসজেক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয়।নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। বলিউডে তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’। এছাড়া সালমান খানের শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।সিয়ামের সঙ্গে আইটেম গানে নাতালিয়ার পারফর্ম করা নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘মুম্বাইতে গানটির শুটিং হয়েছে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত