প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
রাজস্ব কার্যক্রম সচল রাখতে ঈদের ছুটি বাতিল এনবিআরের
সংবাদ দিগন্ত ||
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশনা অনুযায়ী, আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে সীমিত আকারে কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।সোমবার (০৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, আরো পড়ুন , সরকারের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে : প্রধানমন্ত্রীদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।নির্দেশনায় এনবিআর জানায়, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত