প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
তারাবির নামাজ চলাকালীন মাদ্রাসায় আগুন শতাধিক শিক্ষার্থী নিরাপদ
সংবাদ দিগন্ত ||
লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের মিশ্রী এলাকার ওই মাদ্রাসায় তখন তারবির নামাজ চলছিল। মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। আরো পড়ুন , মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত