প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু
এম.মুনসুরুল ইসলাম মাসুম ||
গাজীপুরের শ্রীপুরে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আলোচনা সৃষ্টি হয়েছে।নিহত প্রসূতির নাম রুমা আক্তার (২৫)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হেরাপটকা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ এবং মাতা সেলেহা বেগম।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ সকালে প্রসবজনিত সমস্যার কারণে রুমা আক্তারকে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ মার্চ ২০২৬ দুপুর ১২টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এর আগে তার একটি ১০ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।আরো পড়ুন , সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু তবে অপারেশনের কিছু সময় পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবারের সদস্যরা জানান, ভোর ৫টার দিকে মরদেহ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে। হাসপাতালটি স্থানীয়ভাবে মহিউদ্দিনের মালিকানাধীন বলে জানা গেছে এবং তার ছেলে পারভেজ প্রতিষ্ঠানটির দেখভাল করেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত